বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: লকডাউনে শ্রমজীবী মানুষদের জন্য রেশনের ব্যবস্থা, জরুরি অক্সিজেন সেবা নিশ্চিতসহ ৩ দফা দাবিতে আজ
৪ জুলাই দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অব্যাহতি গ্রুপ বিক্ষোভ সমাবেশ করেছে।সংগঠনের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা আজ গনমাধ্যমে পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।
সমাবেশে কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য জিকে সাদিক।
বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষদের খাদ্য সহায়তা নিশ্চিত না করে লকডাউনের ঘোষণা কোন সুফল বয়ে আনছে না। গার্মেন্টস খোলা আছে , কিন্তু যানবাহন চলছে না। এটি অযৌক্তিক সিদ্ধান্ত। শ্রমিকেরা পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছে। রাষ্ট্রের অমানবিক চিত্র আমাদের সামনে ফুটে উঠছে। লকডাউনের সুফল পেতে অবিলম্বে সকল শ্রমজীবী মানুষকে রেশনিং এর আওতায় আনতে হবে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments