স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, সহ-সভাপতি এডভোকেট আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, পারভেজ আক্তার শিল্পী, ঢাকা মহানগর দক্ষিণ যুব জোটের সভাপতি আলাউদ্দিন খোকন, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ এবং ঢাকা মহানগর উত্তর যুব জোটের সভাপতি আঞ্জুমান ইসলাম অংকুর।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান ও ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুণ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. সেলিম এবং বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর সহ-সভাপতি এস এম গোলাম কিবরিয়া।
সভায় বক্তারা বলেন, দেশে বিপুল সংখ্যক যুবক বেকারত্বের সম্মুখীন হচ্ছেন। যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মক্ষম যুবদের তালিকা প্রণয়ন এবং যোগ্যতা অনুযায়ী কাজে নিয়োজিত করার দাবি জানান তারা। একই সঙ্গে উদ্যোগী, শিক্ষিত ও প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটে অনেক শিল্প কারখানা বন্ধ হওয়ায় নতুন করে বেকারত্ব বাড়ছে। অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয় এমন খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা। এছাড়া সভা থেকে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হওয়া মামলা ও রায়ের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরে তার মুক্তির দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments