অটোগ্যাস ৭৩.০৯ টাকা
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটার প্রতি ৭৩.৬৭ টাকা থেকে ৫৮ পয়সা কমিয়ে ৭৩.০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করা হয়। নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমে ১৩২ টাকা ১১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজার দর (সৌদি সিপি) কমে আসায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। সেপ্টেম্বর মাসের জন্য সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ৫২০ ডলার এবং বিউটেন ৫১০ ডলার ধরা হয়েছে, যা আগস্টে গড়ে বেশি ছিল।
নতুন দর অনুযায়ী অন্যান্য আকারের সিলিন্ডারের দামও কমেছে। সাড়ে ৫ কেজির দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৬ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০২ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
টানা কয়েক মাস বৃদ্ধির পর এবার সামান্য কমলেও বাজারে অস্থিরতা রয়ে গেছে। গত জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা থেকে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল। আগস্টে আবার ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়। চলতি মাসে ১৩ টাকা কমলেও জুলাইয়ের তুলনায় এখনো ৫৭ টাকা বেশি। এর আগে এপ্রিলে দুই দফায় ১২ কেজিতে মোট ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দর ঘোষণা শুরু করে বিইআরসি। তখন বলা হয়েছিল সৌদি সিপি অনুযায়ী ভিত্তিমূল্য ওঠা-নামা করবে। সেই থেকে প্রতি মাসে দর সমন্বয় করে আসছে কমিশন। তবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজি খাতে অরাজকতা দেখা দেয়। মার্চে সরকার নির্ধারিত দর ১ হাজার ৩৪১ টাকা থাকলেও বাজারে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রির অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমদানি সীমা বাড়ানো, ট্যাক্স কমানো এবং ফ্রেইট চার্জ ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয় আমদানিকারকদের।
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
সব মন্তব্য
No Comments