ডেস্ক রিপোর্ট: প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি আউটলেটে পালন করা হবে বিশেষ এ অনুষ্ঠান।
২৬ সেপ্টেম্বর প্রয়াত শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী। এপেক্সের প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় তাঁর ভূমিকা স্মরণ করে দিনটি পালন করা হবে। আয়োজনে এপেক্সের ক্রেতাদের অংশ নেয়ার সুযোগ থাকছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে এ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় চমক।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ বলেন, “ফাউন্ডার্স ডে দেশের মানুষের সঙ্গে এপেক্সের দীর্ঘ পথচলার একটি উদযাপন। সৈয়দ মঞ্জুর এলাহী গ্রাহকের আস্থা ও উৎকর্ষের ওপর ভিত্তি করে এপেক্স গড়ে তুলেছিলেন। তাঁর অবদান ও আদর্শকে স্মরণ করার পাশাপাশি বিশেষ এই দিনটি আমাদের সঙ্গে উদযাপন করতে ক্রেতাদের ২৬ সেপ্টেম্বর এপেক্সের আউটলেটগুলোতে আমন্ত্রণ জানাচ্ছি।”
২৬ সেপ্টেম্বর দেশের যেকোনো এপেক্স আউটলেটে গিয়ে ফাউন্ডার্স ডে’র এ আয়োজনে অংশ নিতে পারবেন যে কেউ।
স্টাফ রিপোর্টার: উপসাগরীয় আরব দেশগুলোতে তেলের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা এবং শর্ত মানলে এক সপ্তাহের মধ্যে ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে নেমেছে ...
স্টাফ রিপোর্টার: মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত ...
স্টাফ রিপোর্টার: দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর ...
সব মন্তব্য
No Comments