বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দপ্তর থেকে গতকাল সোমবার জারি করা সফরসূচি অনুযায়ী তিনি সচিবালয় থেকে সড়কপথে পলাশে যান।
এলজিআরডি মন্ত্রী বলেন, বিএনপির সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের স্বাধীনতা নিশ্চিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। একই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠা করাও দলটির অন্যতম লক্ষ্য ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি। তাঁর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য ছিল।
ড. মঈন খান বলেন, "সরকারের দায়িত্ব যখন বিএনপি নিয়েছে, তখন আগামী ৫ বছর দেশের মানুষের সকল প্রয়োজন বিএনপিই মেটাবে। জনগণের শৃঙ্খলা, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ হারানো সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।" তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধনী-দরিদ্রের বৈষম্য কমবে, দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে এবং মানুষের অধিকার, নারীর অধিকার ও শিশুর অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটের মর্যাদা রক্ষা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি গণতন্ত্র ও দেশের উন্নয়নের এই যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments