ডেস্ক রিপোর্ট: আজ পহেলা বৈশাখ ১৪ এপ্রিল বৃহস্পতিবার। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল ৮টায় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব মো: আছাদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই ঢাকা সাংস্কৃতিক দলের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ, আজ জীবন খুঁজে পাবি’ শিরোনামে পরিবেশিত হয় সমবেত সংগীত। এছাড়াও শিশু সংগীত দলের ‘এ মাটি নয় জঙ্গিবাদের,,,,,’, সরকারি সংগীত কলেজের পরিবেশনা ‘আজি নতুন রতনে, ভূষণে যতনে,,,ওই বুঝি কালবৈশাখী সন্ধ্যা আকাশ’, বাউল দলের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ভাওয়াইয়া দলের ‘বার মাসে তের ফুল ফুটে’ ও যেজন প্রেমের ভাব জানেনা’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশিত হয়। মেহরাজ হক তুষার এর পরিচালনায় শিশু নৃত্যদলের নৃত্য পরিবেশনা ‘আমরা সুন্দরের অতন্ত্র প্রহরী’, বাফা এর নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবির পরিচালনায় ‘ নতুন দিনে নতুন আলো রাঙ্গা নতুন সাজ, নাগর দোলায় দুলছে যেন সবারই মন আজ, বছর ঘুরে এলো আবার ফিরে নতুন বৈশাখ’, নৃত্য নন্দন এর এম আর ওয়াসেফ পরিচালিত ‘বারো মাসে তের পার্বণ’,স্পন্দন এর অনিক বোস পরিচালিত ‘জাগো জাগো জাগো জাগোরে রঙ্গে..’এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদলের পরিবেশনা ও মেহরাজ হক তুষার এর পরিচালনায় ‘সহজ মানুষ’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশিত হয়। আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ারের ‘ নববর্ষে , কবি সুফিয়া কামাল’, জয়ন্ত চট্রোপাধ্যায় এবং বর্ণা সরকার আবৃত্তি পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন সুরোবালা, সমির বাউল, কাজল দেওয়ান এবং বাবলী দেওয়ান।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তামান্না তিথী।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments