আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাইম এয়ার ফ্লাইট ৭৫৯৮ বিমানবন্দরের ডায়াগোনাল রানওয়ে অতিক্রম করে মাটিতে থাকা একাধিক গাড়িকে ধাক্কা দেয় এবং আগুন ধরে যায়। দুর্ঘটনাটি ঘটে দুপুর ২টার কিছু আগে (১৮০০ GMT)।
মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ প্রধান রে জাদাল্লাহ জানান, নিহত ৫ জন ছাড়াও ৫ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজন গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন এবং পাইলট ও কো-পাইলটও ককপিটে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।
বিমানটি ছিল ৩২ বছরের পুরনো বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেইটার, যা পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে ছেড়ে এসেছিল। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রানওয়ে ছেড়ে যাওয়ার সময় বিমানটির গতি ছিল ১১২ নট বা প্রায় ১২৯ মাইল প্রতি ঘণ্টা। বিমানটি পরিচালনা করছিল কার্গো এয়ারলাইন ২১ এয়ার, যারা অ্যামাজনের হয়ে ফ্লাইট পরিচালনা করে।
দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, পরে চারটি রানওয়ের মধ্যে দুটি পুনরায় চালু করা হয়। ঘটনাস্থলে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট ও প্রায় ২০০ জন কর্মী কাজ করেন এবং তখনও বিমান থেকে জ্বালানি লিকেজ হচ্ছিল বলে জানানো হয়।
অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল এক বিবৃতিতে বলেন, "আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং ঠিক কী ঘটেছে তা বোঝার চেষ্টা করছি"। ২১ এয়ার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "মিয়ামিতে আজকের দুর্ঘটনায় আমরা মর্মাহত, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা"।
মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) জানিয়েছে, তারা চেয়ারওম্যান জেনিফার হোমেন্ডির নেতৃত্বে একটি তদন্ত দল মিয়ামিতে পাঠিয়েছে এবং সোমবার প্রথম ব্রিফিং করবে। সিএনএন জানিয়েছে, বিমানটি অবতরণের আগে পাইলটরা কোনো জরুরি অবস্থা ঘোষণা করেননি।
এটি অ্যামাজন প্রাইম এয়ারের বিমানের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা নয়। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অ্যাটলাস এয়ারের একটি বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেইটার টেক্সাসের ট্রিনিটি বে-তে বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ৫ তলা বহুতল ভবন ধসে পড়েছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে ৪০ থেকে ...
আন্তর্জাতিক ডেস্ক: মদ্যপানের পর আচমকাই অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। বান্দা বিধানসভা এলাকার বান্দা তহশিলের অন্তর্গত ঘুঘরা, নওরাজ, বরাজ, জালমপুর, পাতন, চ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে গতি বাড়ছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার এই সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন সফর ক ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে গত ২৬ আগস্ট তিব্বত সীমান্তে বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজার ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যো ...
সব মন্তব্য
No Comments