স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনা।
জানা গেছে, এবিএম রুহুল আমিন হাওলাদার গত মে মাসে হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে তাঁর সহধর্মিণী বেগম নাসরিন জাহান রতনা দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগার কারণে এবং দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল (NUH)-এ চিকিৎসা নেবেন।
সিঙ্গাপুর সফরে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন, সানাম, ফয়সাল কাদের ও আয়মান। এছাড়া ব্যক্তিগত সহকারী মো. ইউনুছ হাওলাদারও তাঁদের সঙ্গে রয়েছেন।
জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খানের পাঠানো এক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments