স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মো. হুসাইন আহমেদ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে বাইতুল ফজল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই মাদ্রাসার কোরআন শিক্ষার একজন শিক্ষার্থী। প্রতিদিন বিকেলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সে অভিযুক্ত শিক্ষকের কাছে পড়তে যেত। অভিযোগ অনুযায়ী, পড়ানোর সময় বিভিন্ন অজুহাতে নিজ কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে একাধিকবার বলৎকারের করেন ওই শিক্ষক। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর এ ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের নিয়ে মাদ্রাসায় যান এবং অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে এসেছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী থানা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে হাজী হযর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত ...
সব মন্তব্য
No Comments