মোশারফ ভূঁইয়া পলাশ: সহকারী পরিচালকের পর এবার টিভি নাটক পরিচালনার অভিজ্ঞতা হল চট্টগ্রামের মঞ্চ ও টিভি অভিনেত্রী নাসরিন হীরার। ‘ভালোবাসার অন্য রং’ ও ‘হারনো দিন’ নাটক দুইটি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে নাসরিন হীরার অভিষেক হয়েছে। এর আগে তিনি ‘নারী পাচার’ নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
গত ১৮ ও ১৯ জুন চট্টগ্রাম সিটির মনোরম লোকেশনে আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত নাটক দুইটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
আহমেদ কামাল আফতাবের লিখা গল্প ও নাট্যরুপে নাটক দুইটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা খানম ছুটি, রুপায়ন বডুয়া, মোশারফ ভূঁইয়া পলাশ, শাহিন আক্তার, মায়মুনা আমিন ঐশী, ঋষিকা দাশ, মাছরুর চৌধুরী, উর্মিলা, পারভেজ চৌধুরী, রুপা ও স্বপ্ন।
চিত্র গ্রহণে রয়েছেন প্রান্ত শর্মা। শিল্প নির্দেশনা এবং সার্বিক তত্বাবধানে রয়েছেন নির্মাতা আশরাফুল করিম সৌরভ।
নাসরিন হীরা ১৯৯৮ সালে চট্টগ্রামের থিয়েটার অঙ্গনের সাথে যুক্ত হন। তিনি তির্যক নাট্যগোষ্ঠীর একজন সক্রিয় সদস্য। তিনি প্রায় দশটি নাটকের শতাধিক মঞ্চায়নে অংশগ্রহণ করেছেন। মঞ্চাভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন মিডিয়ায় এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে হতে প্রচারিত বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন।
তিনি ২০১৯ সালের শুরুর দিকে রাহা আরাফ টিভি টিমের সাথে যুক্ত হন এবং তখন থেকেই আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত একাধিক নাটক, টেলিফিল্ম, সচেতনমুলক নাটিকা ‘ক্রাইম সিনে’ অভিনয় করেছেন। এসব নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক নির্মাণে প্রি-প্রোডাকশনের কাজ এবং কস্টিউম ডিজাইন করে আসছেন। জন সচেতনতামুলক নাটক ‘বৃদ্ধাশ্রম’ এবং ‘কর্মঠ যুবক’এ তিনি কস্টিউম ডিজাইনের পাশাপাশি সহকারী পরিচালক হিসাবে ‘নারী পাচার’ নাটকে কাজ করেছেন। অবশেষে ‘ভালবাসার অন্য রং’ ও ‘হারানো দিন’ নাটকের মধ্য দিয়ে তিনি নির্মাতাদের খাতায় নাম লিখালেন।
বাংলাদেশে নাটক নির্মাতাদের মধ্যে নারী নির্মাতার সংখ্যা খুবই কম। এ অবস্থায় তার এগিয়ে আসা নারী জাগরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আগামী মাসেই নাটক দুইটি স্যাটেলাইট টেলিভিশন সৃষ্টি টিভি এবং পরবর্তী রাহা আরাফ টিভির ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments