ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জনসহ ৩৩৫ জন গ্রেফতার

প্রকাশ : 22 Nov 2026
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জনসহ ৩৩৫ জন গ্রেফতার



স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জনসহ সর্বমোট ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১১৫৫ টাকা, ৮টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।


ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

;