দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিলের জমির পানি বের করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামের হাসানপুর বিলের জমির জমাটবদ্ধ পনি কেটে বের করা নিয়ে জাহাঙ্গীর মেম্বর ও মজনুর সাথে প্রতিপক্ষ আশা ও আসাদুলের কথা কাটাকাটির একপর্যায়ে উভয়গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়গ্রুপের লোকজন দেশী অস্ত্রে সজি¦ত হয়ে একে অপরের উপর হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর মেম্বর (৪০) ও তার বাবা নুর মহম্মদ (৬৫), মজনু (৪৭) ও তার ভাই হাবিবুর রহমান (৪৫) এবং ভাতিজা (২০), ফরিদ (৩৫), আশা (৪৫) ও আসাদুল (৪০) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, হাসানপুর গ্রামের বিলের জমির পানি কেটে বের করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েজন আহত হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments