আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের নকলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে নকলা পৌরহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে বেশ কিছু সময় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’, 'স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ও থানার সামনে জেব্রা ক্রসিং চাই', 'বাইপাস মোড়ে গোলচত্ত্বর চাই', 'একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না', 'স্প্রীডব্রেকার চাই' ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেয়। ওইসময় শিক্ষার্থীরা স্লোগান তোলে ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’। 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে'। 'ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে'। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বেশ কিছু সময় ঢাকা- শেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র শিক্ষার্থীদের কাছে ছুটে আসেন এবং উর্ধতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন তিথি ও লুতফা আক্তার নোহা এবং স্কুল শিক্ষার্থী লামিয়া হোসেন ও তরী বেগম প্রমুখ ।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম ও রাইয়্যান আল মাহদি অনন্তসহ স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। উল্লেখ্য, ঢাকা শেরপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কয়েকজনের নিহতের ঘটনায় এ কর্মসূচি পালন করেন ছাত্র জনতা
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments