সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাত সন্দেহে গনপিটুনিতে শেতাব আলী ওরফে শেজাব আলী (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে এবং পুলিশ ২ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরো দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইসমাল নামে একজন ডাকাত আহত হয়। অভিযানে একটি ওয়ান শুটারগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করেন পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ সাইফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শেতাব আলী ওরফে শেজাব আলী উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা (ভাসমান) এলাকার জানকী বেপারীর ছেলে। নিহত শেতাব আলীর কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহত ডাকাত ইসমাইল ওই এলাকার সাত্তার ডাকাতের ছেলে ও সুরমান আলী একই এলাকার দেলবর আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসমাইল এবং তার ভাই ইচ্ছা নবী ওরফে নুর, শুক্কর আলী, সুরত আলী, সুলতান আলীসহ একদল ডাকাত দীর্ঘদিন থেকে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় জমি দখল, চুরি, ডাকাতিসহ নানা অপকর্ম করে আসছিল। এ নিয়ে পুলিশ, আর্মি ও র্যাবের কাছে অভিযোগ দেয় এলাকাবাসী। পরে গতকাল বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ অভিযানের সময় ডাকত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় ইসমাইল ও সুরমান আলী ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার আঘাতে ইসমাইল আহত হয়। পরে তাদেরকে থানায় নেওয়ার পথে আরেকজনকে ডাকাত সন্দেহে গণপুটিনি দেওয়ার খবর পায় পুলিশ। আহত শেতাব আলী নামে ওই ব্যক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। আহত ইসমাইল জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর আটক সুরমান আলীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ সময় একটি ওয়ান শুটারগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল্লাহ সাইফ জানান, ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে আহত করে উত্তেজিত জনতা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুটি মামলা দায়ের কথা জানিয়েছেন পুলিশ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments