বিশেষ প্রতিনিধি: রাজধানীর সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন (নির্বাচন কমিশনের) সাবেক অতিরিক্ত সচিব ও নিরপেক্ষ সম্পাদক মন্ডলীর সভাপতি ড.মোহাম্মদ জকরিয়া।
সোমবার দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা-১২১৯ এর সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এরআগে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়ার প্রশাসনের মধ্যে ব্যাপক সুনাম রয়েছে। তিনি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ড. মোহাম্মদ জকরিয়া বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ-ঢাকা সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। আশা করছি আগামীতেও সেই সুনাম ধরে রেখে সামনের দিকে আরও অগ্রসর হওয়ার চেষ্টা করবো। তিনি বলেন, সামনেরদিনগুলোতে বিশেষ করে সকলের জন্য শিক্ষা এবং প্রযুক্তি-নির্ভর শিক্ষা পদ্ধতির ব্যাপক অনুশীলনের ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments