খুলনায় এনার্জি টকে বক্তারা
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে খরচ করলে সরকারকে এরকম বিপদে পড়তে হতো না। ছাদ ভিত্তিক সৌর বিদ্যুত জ্বালানি সংকটের সমাধান করতে পারে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংককুয়েট হলে "এনার্জি টক" এ বক্তারা একথা বলেন। "বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট: উত্তরণের পথ" শীর্ষক এই "এনার্জি টক" আয়োজনে ছিলো পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বিডাব্লিউজিইডি ও পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা।
বৃহস্পতিবার সকাল ১১টায় এনার্জি টক এর উদ্বোধনী স্বাগত বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ'র ব্যবস্থাপক (গবেষণা) ইকবাল ফারুক। এরপরে "বাংলাদেশের জ্বালানি খাত: জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে" শীর্ষক বিষয় ভিত্তিক বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। এসময়ে শরীফ জামিল বলেন জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে হবে। বেলা ১২টায় "পরিবেশ ও জীবিকার উপর জীবাশ্ম জ্বালানির বিরূপ প্রভাব" শীর্ষক বিষয় ভিত্তিক বক্তৃতা উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। বিষয় ভিত্তিক বক্তৃতায় ড. আব্দুল হারুন চৌধুরী বলেন জীবাশ্ম জ্বালানি ব্যবহারে অতিরিক্ত কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করছে। জলবায়ু সংকট মোকাবেলা, সুন্দরবন সুরক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ জীবাশ্ম জ্বালানি নীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বেলা সাড়ে ১২টায় "বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমুহ" শীর্ষক বিষয় ভিত্তিক বক্তৃতা উপস্থাপন করেন ক্লিন এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এর সদস্য সচিব হাসান মেহেদী। এসময়ে হাসান মেহেদী বলেন ছাদে ও খাস জমি এবং কৃষি জমির আইলে সৌর বিদ্যুতের সম্প্রসারণ বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের সমাধান করতে পারে। হাসান মেহেদী তার বক্তৃতায় আরো বলেন সৌর বিদ্যুতের সরাঞ্জামের আমদানি শুল্ক ও অন্যান্য কর শুন্যে নামিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার দুপুর ১টায় "এনার্জি টক" এর সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি এডভোকেট কুদরত-ই-খুদা। সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষক মনোয়ার মোস্তফা জলি। সমাপনী অধিবেশনে এনার্জি টক-৫ এর সার সংক্ষেপ তুলে ধরেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল। এনার্জি টক সঞ্চালনায় ছিলেন সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেয়া হয়েছে সৌর বিদ্যুত তথা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করার জন্য। আমরা সুন্দরবন রক্ষার জন্য রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ঈসরায়েলের যুদ্ধ প্রমান করেছে আমরা জ্বালানি নিরাপত্তাহীনতায় রয়েছি। জ্বালানি ও বিদুৎ সংকটের ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানিকে নিরুৎসাহিত করতে হবে। পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ করতে ঘটাতে হবে। এনার্জি টক এর সমাপনী অধিবেশনে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
সব মন্তব্য
No Comments