মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঁঠালিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী মো. মামুনের গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৬৩ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন মজুত ও ব্যবসার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এক বাজার ব্যবসায়ী জানান নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পরিবেশ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
সব মন্তব্য
No Comments