স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর মালিবাগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাসির উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে রাজধানীর মালিবাগে পরিচালিত এ অভিযানে পাকা, সেমিপাকা ও কাচা সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়েছে।
স্থাপনা উচ্ছেদের সাথে সাথে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফরম গুড়িয়ে দেওয়া হয়েছে যেন নিকট ভবিষ্যতে এসব জমিতে দখলদারগণ সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে। উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তীতে ১১ ডিসেম্বর হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে। সোমবার মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সকল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments