মোংলা থেকে মোঃ নূর আলমঃ বিদায়ী ২০২০-২১ অর্থ বছরে মোংলা বন্দরে ৯৭০টি জাহাজ আগমনের এবং ৩৪০ কোটি টাকার আয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বন্দরের সফলতার এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে ৯টি প্রকল্প চলমান আছে। পদ্মা সেতু চালু হলে এ অঞ্চলের কানেক্টিভিটি হিসেবে বন্দর কাজ করবে। বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সারাদেশের ব্যবসায়ীরা যাতে বন্দর ব্যবহারে আগ্রহী হয় আমরা তারজন্যে কাজ করছি। লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বন্দর পরিচলনা করছি যাতে আমদানী-রপ্তানি সার্বক্ষণিক চালু থাকে। ৪ জুলাই রোববার সকালে বন্দর ভবনের কনফারেন্স রুমে মোংলা বন্দর কর্তৃপক্ষ’র আয়োজনে ২০২০-২১ অর্থবছরের অর্জন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা একথা বলেন।
রোববার সকাল ১০টায় প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ’র সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) শাহীনুল আলম, প্রধান অর্থ ও হিসাব নিরীক্ষক সিদ্দিক আহমেদ, হারবার মাষ্টার ফখরউদ্দিন, পরিকল্পনা প্রধান জহিরুল হক, প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বাংলাভিশন’র মোংলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন প্রমূখ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ২০২০-২১ অর্থবছরে মোট কার্গো হ্যান্ডলিং হয় ১১৯.৪৫ লক্ষ মেট্রিক টন, ৪৩ হাজার ৯৫৯ টিইউজ কন্টেইনার জাহাজে খালাস-বোঝাই এবং ১৪ হাজার ৪৭৪টি গাড়ী অবতরণ করে। সাংবাদিকদের প্রশেśর জবাবে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন ডিসেম্বরে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বছরে ৪৫ লক্ষ মেট্রিক টন কয়লা ব্যবহার হবে। এরফলে বছরে ১৩০টি মাদার ভেসেল এবং ৩০০’র উপরে লাইটার জাহাজের আগমন ঘটবে। করোনাকালের কথা বিবেচনায় নিয়ে বন্দর শ্রমিকদের জন্যে শ্রমিক কল্যাণ তহবিল হতে ৩২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর গৃহ নির্মান এবং করোনা তহবিলে মোংলা বন্দরের পক্ষ থেকে ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
সব মন্তব্য
No Comments