ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা নিপুণ আক্তার ও মামনুন ইমন দুজনই একসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করেছেন। একসঙ্গে সাংগঠনিক কার্যক্রমও চালাচ্ছেন। এক সঙ্গে জুটি বেঁধে তারা ‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ নামের দুটি ছবিতেও অভিনয় করেছেন।
জানা গেছে, তারা বিজ্ঞাপনে জুটি হয়ে নতুন করে পর্দায় ফিরছেন। নরসিংদীতে সরিষার তেলের একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন নিপুণ। তার সঙ্গে আছেন অভিনেতা ইমন।
অভিনেতা ইমন বলেন, ‘শনিবার (৯ এপ্রিল) সারাদিন শুটিং করবো। খুব ভালো লাগছে। নিপুণকে নিয়ে শুটিং করছি জেনে স্থানীয় বহু মানুষ আমাদের দেখতে আসছেন। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বাপী সাহা। মেকাপম্যান আছে মনির। আমরা সবাই নরসিংদীর মানুষ।
তিনি আরও বলেন, ‘শুটিংও করছি আমার নিজের এলাকায়। এ কারণে নিজেদের প্রোডাকশন মনে হচ্ছে। আমরা সবাই খুব এনজয় করে কাজটি করছি। শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।’
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments