মোংলা থেকে মোঃ নূর আলমঃ আগামীকাল ২৭ জুলাই মঙ্গলবার অকাল প্রয়াত কবি গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত’র ৪৪তম জন্মবার্ষিকী। কবি হিমেল বরকত’র ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মোংলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নানা কর্মসুচি পালিত হবে। করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে গৃহীত কর্মসুচির মধ্যে রয়েছে ২৭ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় ভার্চুয়াল স্মরণানুষ্ঠান, স্বাস্থ্যবিধি মেনে মোংলার মিঠেখালিতে কবির মাজার জিয়ারত, দোয়া-মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন।
কবি হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালি জন্ম গ্রহণ করেন। পিতা- আলহাজ্ব ডাঃ শেখ ওয়ালীউল্লাহ, মাতা আলহাজ্ব শিরিয়া বেগম। তাঁর বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন করেś ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যু পূর্ব মুহুর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন। কবি ও গবেষক অধ্যাপক ড. হিমেল বরকত’র প্রকাশিত উল্ল্যেখযোগ্য গ্রন্থসমুহ হচ্ছে চোখে চৌদিকে (২০০১), বশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ (কবি প্রকাশনী-২০১৩), দশ মাতৃক দৃশ্যাবলী (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), পথ কবিতা বিষয়ক গবেষণাকর্ম সম্পাদন, ”গানের ঝরাপাতা” গানের বই ২০১৭ সালে প্রকাশিত হয়, সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময় (অক্ষর প্রকাশনী), ছোট গল্প ”আয়না” পরিবার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয় ৩১ অক্টোবর ২০২০ সালে, কিশোর পাঠ্য রচনা ”ছন্দ শেখার হাতেখড়ি” কিশোর বাংলা পত্রিকায় প্রকাশিত হয় ২০২০ সালে, শিশুতোষ গল্প ”মায়ের ভাষা” এবং ”পেন্সিল ও রাবারের গল্প” প্রকাশিত হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। হিমেল বরকত সম্পাদিত গ্রন্থ সমুহ হচ্ছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এছাড়া অপ্রকাশিত রয়েছে বেশকিছু কবিতার বই ও গান। কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments