ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় গত রাতে কুইন্সটাউন শহরের একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লেগে তারা ভেতরে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে ভেতরেই ঘুমাচ্ছিলেন তারা। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে বের হওয়ার সুযোগ পাননি। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন, নিহতদের দেশের বাড়ি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করেন। সেখানে প্রায়ই দোকানে অগ্নিকাণ্ড, ডাকাতি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে থাকে।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ, দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী জেলা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। এখন থেকে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে না গিয়েই ...
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
সব মন্তব্য
No Comments