প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন যে এ বিষয়ে ছড়ানো খবরটির কোনো সত্যতা নেই।
এর আগে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন যে সেপ্টেম্বর মাসের শেষ থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া এবং ছয় মাসের মধ্যে প্রক্রিয়া শেষ হবে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শুহাদা ওসমানের সঙ্গে বৈঠকের পর তিনি এই তথ্য দেন।
মালয়েশিয়ার মুখপাত্র বলেন, বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী নেওয়ার বিষয়ে যে দাবি করেছেন, সেটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। এ বিষয়ে তিনি দেশটির মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
তিনি আরও বলেন, বিবৃতিটি একজন প্রতিমন্ত্রী দিয়েছেন, এটি ঢাকার আনুষ্ঠানিক অবস্থান নয়। মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে ও মালয় মেইল জানিয়েছে, ফাহমি বলেছেন জুনিয়র মন্ত্রীর বক্তব্য ঢাকার অফিসিয়াল অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।
উল্লেখ্য, এর আগে প্রতিমন্ত্রী দাবি করেছিলেন মালয়েশিয়া অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নেবে এবং এর মধ্যে ১০ হাজার কর্মী বিনামূল্যে নেওয়া হবে বলেও প্রচার হয়। তবে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
একই সংবাদ সম্মেলনে মিয়ানমার শরণার্থী প্রত্যাবাসন প্রসঙ্গ
একই সংবাদ সম্মেলনে মিয়ানমার শরণার্থীদের ফেরত পাঠানো নিয়েও কথা বলেন ফাহমি ফাজিল। তিনি জানান, প্রথম দফায় ১ হাজার ৪৭৬ জন শরণার্থী সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় স্বাক্ষর করে মিয়ানমারে ফিরে যাচ্ছেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে আটক ১০ হাজারের বেশি মিয়ানমার নাগরিকের মধ্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ হাজার জনকে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করে মিয়ানমার দূতাবাসে পাঠায়। সেখান থেকে মিয়ানমার সরকার ১ হাজার ৪৭৬ জনকে ফেরত নিতে সম্মতি দিয়েছে এবং সেপ্টেম্বরের শেষে প্রত্যাবাসন হবে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, দেশটিতে এখনও সশস্ত্র সংঘাত চলায় ফেরত যাওয়া নিরাপদ নয়। তবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের বরাত দিয়ে ফাহমি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে ফেরত যাওয়া নাগরিকরা সেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন এবং তাদের কোনো ক্ষতি হবে না।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের তায়েফ শহরে এক সৌদি তরুণের গুলিতে কামরুল হোসেন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার পর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার স্থানীয় সম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার ক্ ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায় ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬ জনের মরদেহ আজ দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থ ...
সব মন্তব্য
No Comments