স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা করে নিয়েছেন সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। তবে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটির দৌড়ে রেকর্ড আটবারের বিজয়ী মেসির সামনে এখন নবমবারের মতো ট্রফি জয়ের হাতছানি।
মেসির সঙ্গে এবারের ৩০ জনের তালিকায় আছেন বিশ্ব ফুটবলের আরও একঝাঁক তারকা। এবারের তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির - একাই ১০ জন খেলোয়াড়। পাশাপাশি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাব থেকে জায়গা পেয়েছেন একাধিক খেলোয়াড়। ৫ জন ফরাসি এবং ৬ জন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় রয়েছেন তালিকায়।
মেসির পাশাপাশি আলোচনায় থাকবেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড ও রদ্রির মতো তারকারা। গতবারের বিজয়ী উসমান দেম্বেলেও রয়েছেন তালিকায়। এছাড়া বায়ার্ন মিউনিখের গোল মেশিন হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, মেসির জাতীয় দল সতীর্থ লাউতারো মার্তিনেজও রয়েছেন।
দুই বছর পর মনোনয়ন তালিকায় ফিরলেও এবার মেসির পথটা আগের মতো সহজ নয়। তরুণ তারকা ইয়ামাল থেকে শুরু করে দেম্বেলে, কেইন, এমবাপে - সবাই আছেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে।
এবারের আয়োজন হতে যাচ্ছে ঐতিহাসিক। প্রথমবারের মতো প্যারিসের বাইরে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবে এই জমকালো আয়োজন। আগামী ২৬ অক্টোবর লন্ডনের মঞ্চেই ঘোষণা করা হবে ফুটবল বিশ্বের নতুন রাজার নাম।
ব্যালন ডি’অর ২০২৬ এর ৩০ জনের পূর্ণ তালিকা:
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি/স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন/ইংল্যান্ড), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), খিচা কাভারাস্কাইয়া (পিএসজি/জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল নাসর/সেনেগাল), মার্কিনিওস (পিএসজি/ব্রাজিল), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন/ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন), ফাবিয়ান রুইজ (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা/স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল) ও ভিতিনহা (পিএসজি/পর্তুগাল)।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments