স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার রাতের দিকে নাবাতিয়েহ অঞ্চলের একটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা চালানো হয়। ওই ভবনগুলোতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকরা বসবাস করতেন। হামলার পর থেকে আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিদের বসবাসের স্থানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।
এর আগে সোমবার দুপুরে নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন দুই বাংলাদেশি প্রবাসী। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)। তাদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি বৈরুতে বাংলাদেশ দূতাবাস লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : আমেরিকার ফ্লোরিডায় ট্রাক চাঁপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন মৃধা (৫৫) বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছ ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: আগৈলঝাড়ার দুই যুবককে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে প্রতারণা ও অবৈধ কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আগৈলঝাড়ার গৈলা এলাকার কামাল হোসেন বেপার ...
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
সব মন্তব্য
No Comments