বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ইমন আলী (১৭)নামে এক কলেজ ছাত্র এলাকার ছেলেদের নদীতে লাফ দিয়ে ঝাপিয়ে পড়া দেখে সেও ঝাপ দেয়। কিন্তু সে সাবার অলক্ষে নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ২৬ ঘন্টা পর লাশ উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ডুবুরি ও ফায়ারসার্ভিসকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরের সোনাপাতিল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। ইমন আলী নলডাঙ্গা পৌরসভার হলুদঘর মহল্লার কৃষক সিরাজুল ইসলামের ছেলে একই এলাকার সাধনপুর বিএম কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হলুদ ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে বারনই নদীর পানিতে লাফালাফি করছিল কয়েকজন ছেলে।। বর্ষায় নতুন পানি আসায় প্রবাহমান এই নদীতে ইমন আলী সেখানে যায়। এক সময় সে সাইকেলটি রেখে গায়ের গেঞ্জি খুলে নধীতে ঝাপ দেন। এরপর সে নদীতে তলিয়ে যায়। এসময় একই গ্রামের ওসমান আলীর ছেলে সোহেল (৩০) নদীর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে ছেলেদের লাফালাফির ভিডিও ধারণ করছিল। কিন্তু ইমনের নদীতে তলিয়ে যাওয়ার বিষয়টি কেউ খেয়াল করেনি।
সন্ধ্যার পর নদীর তীরে গিয়ে এলাকার লোকজন তার বাই সাইকেল, স্যান্ডেলসহ কাপড় পড়ে থাকতে দেখে। পরে তার খোঁজে নদীতে নেমে অনুসন্ধান চালানো হয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের ডুবরি দল ও পুলিশসহ স্থানীয়রা নদীতে রাত ১১টা পর্যন্ত অনুসন্ধান চালালেও তাকে আর পাওয়া যায়নি। পরে বুধবার সকাল ১১টার দিকে রাজশাহীর ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে।
নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, স্থানীয় কিশোর ও যুবকদের নদীতে ঝাঁপ দিতে দেখে ইমনও নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যায়। রাতে অনুসন্ধান চালিয়ে ইমনের সন্ধান না পাওয়ায় বুধবার সকাল থেকে এলাকাবাসী কে নিয়ে ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরীরা নদীর ভাটির দিকে নৌকা নিয়ে ইমনের লাশের অনুসন্ধান শুরু করে। পরে বিকেলে তার লাশ পাওয়া যায়। একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগলের মতো বিলাপ করছেন কৃষক সিরাজুল ইসলাম। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃআব্দুল্লাহ আলমামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
সব মন্তব্য
No Comments