ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন এবং আল-শাম উইলো গ্রোভ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিবারে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে।
ফিলাডেলফিয়া পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার, ৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এই ঘটনা ঘটে। খাবার ডেলিভারি দেওয়ার সময় মাহফুজুল হককে মাথার পেছনে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ মাহফুজুলের গাড়ি চালু অবস্থায় পেয়েছে। গাড়ির ভেতরে ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং বাইরে রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় মুখোশ পরা তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তদন্ত চালাচ্ছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ অব্যাহত রেখেছেন। পুলিশ জানিয়েছে, হত্যার মোটিভ এখনও স্পষ্ট নয়। মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে। ফিলাডেলফিয়ার বাংলাদেশি কমিউনিটিতে এই হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমেছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments