বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বুয়েট অ্যালামনাই আজ ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বুয়েট খেলার মাঠে প্রকৌশলে ১৯৭৪ এবং স্থাপত্যে ১৯৭৫ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৫০ বছর এবং প্রকৌশলে ১৯৯৫ এবং স্থাপত্যে ১৯৯৬ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৩০ বছর পূর্তিতে সংবর্ধনা জ্ঞাপনের এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৫০তম গ্র্যাজুয়েটদের ৯৭ জন এবং ৩০তম গ্র্যাজুয়েটদের ১৫৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সঞ্চালনায় এবং বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ড. আইনুন নিশাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রাক্তন প্রফেসর এ.এফ.এম আবদুর রউফ এবং সম্মানিত অতিথি (এঁবংঃ ড়ভ ঐড়হড়ৎ) হিসেবে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো: বদরুজ্জামান বক্তৃতা প্রদান করেন। আরও বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক। সংবর্ধিত ৫০ বছরের গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বুয়েট অ্যালামনাই ১৯৭০-১৯৭৪ ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ ও ৩০ বছর গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বুয়েট ৮৮-ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মো. শহিদুল আলম বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে অতিথিদের আগমনের মধ্যে দিয়ে শুরু হয় এবং রাত ৮টা নৈশ ভোজের মাধ্যমে শেষ হয়। সংবর্ধিত ব্যাচের অ্যালামনাইদের সম্মানিয় ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে উভয় ব্যাচের লেখার সমন্বয়ে একটি আকর্ষণীয় ‘নিউজলেটার ডিসেম্বর ২০২৪’ প্রকাশিত হয়।
একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয় করে তুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বুয়েট অ্যালামনাইবৃন্দ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments