কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত পারিস্কার পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে এগারোটায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর আয়োজন করে। সাগর থেকে ভেসে আসা সৈকতে প্রায় এক কিলোমিটার প্লাস্টিক, ছেড়া জাল, পলিথিন ও নানারকম আর্বজনা অপসারন করা হয়েছে। এর আগে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পর্যটকসহ স্থানীয় ৪০ জন অংশগ্রন করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএস এ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক মো.বখতিয়ার রহমান, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমানসহ গনমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও পর্যটকরা উপস্থিত ছিলেন।
ইউএস এ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সাগর পররিচ্ছন্ন থাকলে বাড়বে জীববৈচিত্র্য ,বাঁচবে সাগরের প্রানিকূল। নদী ও সাগরকে প্লাস্টিক, ছেড়া জাল, পলিথিন, রাসায়নিক দ্রব্যাদিসহ নানারকম আর্বজনা মুক্ত করতে সদা সচেষ্ট। আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস-২০২১ উপলক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments