ডেস্ক রিপোর্ট: জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সভাপতি মোঃ হযরত আলী মোল্লা একযুক্ত বিবৃতিতে অবিলম্বে দোকান কর্মচারীদের জুন, জুলাই এর বেতন-ভাতা ও ঈদের আগে বোনাস পরিশোধের দাবী জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন দোকান মালিক সমিতি চলমান লকডাউনে দেশের সকল দোকান এবং মার্কেট বন্ধ রেখেছেন। কিন্তু দেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীর বেতন-ভাতার কথা কোন কিছু বলছেন না। ফলে অধিকাংশ
জায়গায় দোকান কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাও এখনো পরিশোধ করা হয় নাই। শ্রমিক কর্মচারীরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে। তারা নিজ নিজ দোকান এবং মার্কেটের সামনে না খেয়ে অনাহারে বসে আছেন দেখার কেউই নেই। নেতৃবৃন্দ দোকান এবং মার্কেট বন্ধের পাশাপাশি দোকান কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দাবী করেন এবং এ ব্যপারে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সরকারের বক্তব্য প্রত্যাশা করে।
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
সব মন্তব্য
No Comments