ডেস্ক রিপোর্ট: মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে এদিক ওদিক ঘুরছেন সাইফ আলি খান এবং অমৃতা সিং এর মেয়ে। তার সেই অস্থির মুহূর্তও ক্যামেরায় বন্দি করতে ব্যাস্ত সাংবাদিকরা। এতেই বেশ বিরক্ত হন সাইফ কন্যা।
ভিডিওতে দেখা যায়, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। নামতে নামতে বলছেন, ‘‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’’ তার পরে রেকর্ডিং স্টুডিয়োর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন তিনি। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’’ সাংবাদিকরা সাইফ কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।
যদিও তার কিছু ক্ষণ পরে নিজের ফোন ফিরে পান সারা। তার পরে গাড়িতে উঠে বেরিয়ে যেতে দেখা যায় তাকে।
আগামী ২৪ ডিসেম্বর আনন্দ এল রায়ের ‘আতরঙ্গি রে’ ছবিটি মুক্তি পাবে। সেখানে অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সারাকে। বারাণসী, দিল্লি, মাদুরাই— দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে এই ছবির শ্যুটিং হয়েছে।
-ইত্তেফাক
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments