পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ ফকিরগঞ্জ বাজারে মমতা প্লাজার সত্তাধকিারী বীর মক্তিযোদ্ধা পিতর চন্দ্র দাস (৭১) শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক কন্যা সন্তান, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু -বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৪ জানুয়ারী ২০২৫) বিকাল ৩ ঘটিকার সময় কালিকাপুর মিশন মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান , বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এস আই আলাউদ্দীন ও এ এস আই সাখাওয়াত হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা পিতর চন্দ্র দাসের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পরে মিশনের ধমীয় কার্যক্রম শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments