ডেস্ক রিপোর্ট: মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করবেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
রোববার বিচারিক আদালতে হাজির হয়ে তিনি এ আবেদন করবেন।
পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১ আগস্ট এ মামলায় আদালত পরীমনির জামিনের আদেশ দেন। মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের আগ পর্যন্ত জামিনের ওই আদেশ দেওয়া হয়েছিল। ৪ অক্টোবর মামলাটিতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার মামলাটির ধার্য তারিখ। এদিন আদালতে হাজির হয়ে পরীমনি তার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করবেন।
এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমনির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।
এরও আগে ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।
হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য আলামতগুলোর মধ্যে দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, দুটি ভিসা কার্ড, একটি গোল্ডকার্ড ও দুটি পাসপোর্ট উল্লেখযোগ্য।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments