মৌলভীবাজার প্রতিনিধি : বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিট কর্তৃক আয়োজিত জুম প্লাটফর্মে ভার্চুয়ালী পাঠচক্র ভিত্তিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (৩১ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 'শেষের কবিতা' শীর্ষক পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণগন্থাগার অধিদপ্তরের উপসচিব এস এম কামরুজ্জামান।
আজকের এ অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের (কর্মসূচি ও মনিটরিং) সহকারী পরিচালক নুরুজ্জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক রেজাউল করিম ও সহকারী পরিচালক তৌকির আহমদ।
বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো: তাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিলাস কৃষ্ণ চক্রবর্তী, বিটিআরবই’র সহকারী ম্যানেজার (ফ্যাক্টরি) বব্দুস সোবহান, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য আফরিদা মাহজাবিন মাহা, মোবারক আলী মিয়া, খলিলুর রহমান, জুবায়ের হাসান, এশারত, আশ্রাফুল সহ অন্যানরা।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments