সঞ্জীব রায়: বিশ্বে করোনায় আক্রান্ত ২০ কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মৃত্যু ৪২ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে ।সুস্থতা ১৮ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর মিছিলে এখনও শীর্ষে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৬ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৫ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে।
ইউরোপসহ বিভিন্ন দেশে দেশে ভাইরাসের ধরন পরিবর্তন করে আরো শক্তিশালী হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে । অনেক দেশেই লকডাউন অব্যাহত রয়েছে
দক্ষিণ এশিয়া দেশ ভারত ও বাংলাদেশে সংক্রামণ বেড়েই চলছে। ভারতে মৃত্যু ৪ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মৃত্যু সাড়ে ২২ হাজার ছাড়িয়েছে।
চীনের উহান রাজ্যে গত ২০১৯ সালের ডিসেম্বরে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। তারপর একে একে ছড়িয়ে বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে। ইতিমধ্যে ভাইরাস সংক্রমণ রোধে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, চীন, ভারত,বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিরোধক টিকা দেওয়া অব্যাহত রয়েছে ।
বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্ত ২০ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৪২০ জন । সারাবিশ্বে মৃত্যু ৪২ লাখ ৯৯ হাজার ৬০ জন । সুস্থ হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১০৪ জন । উৎপত্তি দেশ চীনে আক্রান্ত ও মৃত্যু উভয় কমলেও উৎপত্তিস্থল উহানে ফের সংক্রামন দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জন । ব্রাজিলে মৃত্যু ৫ লাখ ৬৩ হাজার ৮২ জন। ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ২২ হাজার ৪১১ জন।
আন্তর্জাতিক ডেস্ক: হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় লোহিত সাগর পাড়ি দিয়ে পালাচ্ছেন ইয়েমেনিরা। চলতি মাসে ইরান-সমর্থিত হুথিদের আকস্মিক অভিযানে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।রয়টার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হামলার পর রিয়াদের মূল বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ...
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি স্বাধীন তদন্ত মিশন জানিয়েছে, ইরানে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বৃহস্পতিব ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের সামনে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় ...
সব মন্তব্য
No Comments