আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি স্বাধীন তদন্ত মিশন জানিয়েছে, ইরানে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন অন ইরান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে চালানো ওই দুটি হামলায় অন্তত ১৭৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারেহ তায়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। স্কুলটি স্পষ্টভাবে চিহ্নিতযোগ্য একটি বেসামরিক স্থাপনা ছিল। এই হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। একই দিনে লামেরদ শহরের একটি স্পোর্টস কমপ্লেক্স ও আবাসিক এলাকায় প্রিসিশন স্ট্রাইক মিসাইল দিয়ে আরেকটি হামলা চালানো হয়, যাতে টাংস্টেন পেলেট ছড়িয়ে পড়ে এবং ২২ জন বেসামরিক নাগরিক নিহত হন। তদন্তকারীরা জানিয়েছেন, উভয় হামলাই ছিল নির্বিচার হামলা, যা বেসামরিক প্রাণহানি ও বেসামরিক অবকাঠামোর ক্ষতি করেছে।
যুক্তরাষ্ট্র এর আগে লামেরদে হামলার কথা অস্বীকার করেছিল এবং মিনাবের ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, তারা এই প্রতিবেদনের তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করেন না।
প্রতিবেদনে ইরান সরকারের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, গত জানুয়ারিতে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ দমনের সময় ইরানি নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ড দেশের ৩১টি প্রদেশে নজিরবিহীন ও অভূতপূর্ব মাত্রায় ঘটেছে। মিশনের বিবৃতিতে বলা হয়, ইরানের বেসামরিক নাগরিকরা তাদের নিজ সরকারের দ্বারা সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দেশটির প্রাণঘাতী সংঘাতের মধ্যে আটকা পড়েছে।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির বরাতে ...
স্টাফ রিপোর্টার: বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার। বিক্ষোভকারীদের শনিবারের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ ২৪ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির উপকূলের কাছে পরপর ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় ‘কমলা’ বা অরেঞ্জ সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।স্থানীয় সময় শুক্র ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পটি তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে আঘ ...
সব মন্তব্য
No Comments