আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ডা. রোসেল ওয়ালেনস্কি বলেছেন, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিরা এখনো করোনা ভাইরাস ছড়াতে পারেন।
ওয়ালেনস্কি বৃহস্পতিবার সিএনএনকে বলেছেন, আমাদের ভ্যাকসিনগুলো অসাধারণ কাজ করছে।
তিনি টিকাপ্রাপ্ত লোকদের মাস্ক পড়া এবং ঘরে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভ্যাকসিনগুলো ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে ভালো কাজ করে, গুরুতর অসুস্থতা এবং মৃত্যু রোধ করতে পারে।
গত বুধবার সিডিসি প্রকাশিত পরিসংখানে দেখা যায়, জুলাই মাসের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে আনুমানিক ৯৩.৪ শতাংশ ডেল্টা ভেরিয়েন্ট।
গবেষণা রিপোর্টে দেখা যায়, টিকাপ্রাপ্ত এবং টিকাহীন ব্যক্তি সংক্রমিত হলে তারা উভয়ই সমানভাবে ডেল্টা ভেরিয়েন্ট ছড়াতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় লোহিত সাগর পাড়ি দিয়ে পালাচ্ছেন ইয়েমেনিরা। চলতি মাসে ইরান-সমর্থিত হুথিদের আকস্মিক অভিযানে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।রয়টার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হামলার পর রিয়াদের মূল বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ...
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি স্বাধীন তদন্ত মিশন জানিয়েছে, ইরানে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বৃহস্পতিব ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের সামনে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় ...
সব মন্তব্য
No Comments