আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আনন্দ টিভির শেরপুর প্রতিনিধি মারুফুর রহমানকে হত্যা মামলায় জরিয়ে হয়রানির প্রতিবাদে নিন্দা প্রস্তাব করেছে শেরপুর প্রেসক্লাব।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টায় শহরের গৃদ্দানারায়ণপুরে প্রেস ক্লাবে এক জরুরি সভার আয়োজন করা হয়।
শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সাংবাদিক নেতারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মারুফের নামে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক নেতা মারুফের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান প্রশাসনের প্রতি।
উল্লেখ্য, এ বছরের প্রথম দিকে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন হত্যা মামলার ঘটনায় আনন্দ টিভির প্রতিনিধি মারুফুর রহমান সংবাদ পরিবেশন করার কারণে ওই হত্যা মামলার আসামি শেরপুরের সাবেক জাতীয় পার্টির সভাপতির ছেলে আব্দুর রউফ জামিনে এসে প্রতিশোধ পরায়ণ হয়ে সাংবাদিক মারুফকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল।
গত দুই মাস আগে আব্দুর রউফের ঘনিষ্ঠ সহযোগী মুকুল হোসেনের শ্যালক ভারত সীমান্ত বিএসএফ এর হাতে মৃত্যু হয় । ওই ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা হয়। পরে অসৎ উদ্দেশ্যে শেরপুর আদালতে মুকুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রউফের পরামর্শে মকুল হোসেন তার মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক মারুফের নাম অন্তর্ভুক্ত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক মারুফ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments