স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
বশির হোসেন খান জানান, গত ২৫ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাংলামোটরে দৈনিক জনবানী পত্রিকা অফিসে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বিকেল সাড়ে ৪টার দিকে অফিসে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাংলামোটর প্লানার্স টাওয়ারের সামনে জনবানী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও আমার কাছে চাঁদা দাবী করে এবং দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments