ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক সভায় সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা, কবর ভাঙ্গা, মাজারে হামলাসহ উচ্ছৃংখল হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা করেছেন। সভায় সেনা বাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, ফ্যসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে দেশের মানুষ জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক সমাজের আশায়। কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমন পীড়ন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়ে বলেন, সিনডিকেটের হোতাদের গ্রেফতার করুন। বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণ করুন। উন্মাদনা ও উন্মত্ততা রুখে দাঁড়ান। নেতৃবৃন্দ সারা দেশে হামলা, দখল ও মব জাস্টিসের নামে হত্যার জন্য দায়ীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
বাম গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক রাজেকুজ্জামান রতন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, ইকবাল কবীর জাহিদ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আবদুল আলী প্রমুখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments