গত ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২২১ জন

প্রকাশ : 30 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২২১ জন


স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন।


২৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১ জন, সিলেটে ১ জন, চট্টগ্রামে ১ জন এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


এই সময়ে সারাদেশে ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫২০ জন।


এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন।


এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের।

সম্পর্কিত খবর

;