বেনাপোল প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান আকস্মিকভাবে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে বন্দর কার্যক্রম আরও গতিশীল করা এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুর ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান এবং যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছান।
পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, ইমিগ্রেশন ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বন্দরকেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম এবং যাত্রীদের সেবার মান আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. রুহুল আমিনসহ ইমিগ্রেশন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন ও বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। এ সময় তারা বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল হয়ে থাকে। ফলে বন্দরের কার্যক্রম, নিরাপত্তা, ইমিগ্রেশন ও যাত্রীসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ-সহ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জ ...
স্টাফ রিপোর্টার: মিয়ানমার এবং তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে মঙ্গলবার সকাল ৬টায় উত্তর মিয়ানমার, দক্ষিণপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকে ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্ ...
সব মন্তব্য
No Comments