স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকেট বিক্রির তথ্য জানিয়েছেন।
গত ১৪ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকেট বিক্রি হয় ১৪ মার্চ, ২৫ মার্চ টিকেট বিক্রি হয় ২৫ মার্চ, ২৬ মার্চের টিকেট বিক্রি হয় ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট বিক্রি হয় ১৭ মার্চ ও ২৮ মার্চ টিকেট বিক্রি হয় ১৮ মার্চ। ২৯ মার্চ টিকেট বিক্রি হচ্ছে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট বিক্রি হবে ২০ মার্চ।
রেলওয় আরও জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রি সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডি টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ১০ জনের ঋণ ও দায়-দেনা রয়েছে। যা মোট নির্বাচিতদের ২০ শতাংশ। এসব ঋণগ্রহীতার মধ্যে কোটি টাকার অধিক ঋণ ও দায়-দেন ...
ডেস্ক রিপোর্ট: আগামী ৭ জুন রবিবার বিকাল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এটি ২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প ...
বগুড়া অফিস: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম বলেছেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। মন্ত্রী আজ বগুড়া বিমানবন্ ...
স্টাফ রিপাের্টার: পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments