স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ-লুণ্ঠনকারী-গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে। এ অর্জন আমরা ব্যর্থ হতে দিতে পারিনা,আমাদের রক্ষা করতে হবে।
আজ শুক্রবার বিকেলে ঢাকার পল্লবীতে স্হানীয় বাড়ী মালিক সমিতির উদ্যোগে মাদক-দুর্নীতি-সন্ত্রাস এর বিরুদ্ধে সামাজিক র্যালি পূর্ব এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আজকে অবস্থান নিযেছি, যাতে আওয়ামী সন্ত্রাসীরা আবারও মাথা চাড়া দিতে না পারে। আওয়ামী প্রেত্মাতারা যাতে বাংলাদেশে আবার সন্ত্রাস- নৈরাজ্য তৈরি করতে না পারে। বাংলাদেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্যের ঠাঁই নাই, হবেও না। এজন্য আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী ও সর্বসাধারনকে সতর্ক থাকতে হবে।
র্যালিটি পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্হানীয় বাড়ী মালিক সমিতির নেতৃবৃন্দ এতে অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments