স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চের ট্রেনের ঈদ যাত্রার ফিরতি টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ফিরতি ফিকেট বিক্রি শুরু হয়েছে।
ফিরতি ট্রেনের টিকেট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট।
আজ ১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকেট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকেট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকেট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকেট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকেট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকেট ও ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।
ঈদের ফিরতি অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
এরআগে গত ৯ মার্চ সকাল ৮টা থেকে ঈদুল ফিতরের টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের টিকেট বিক্রি হয় ৩ মার্চ, ১৪ মার্চ টিকেট বিক্রি হয় আজ ৪ মার্চ, ১৫ মার্চের টিকেট বিক্রি হয় ৫ মার্চ, ১৬ মার্চের টিকেট বিক্রি হয় ৬ মার্চ, ১৭ মার্চের টিকেট বিক্রি হয় ৭ মার্চ , ১৮ মার্চের বিক্রি হয় ৮ মার্চ ও ১৯ মার্চের টিকেট বিক্রি হয় ৯ মার্চ।
রেলওয় আরও জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রি সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডি টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments