পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের পরও মদ বিক্রির অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে।
অভিযোগকারীদের দাবি, রাজশাহীতে অনুমোদিত এই বারে ক্রেতাদের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতিপত্র যাচাইয়ে যথাযথ নিয়ম মানা হচ্ছে না। এখানে যে কেউ মদ কিনতে ও পান করতে পারছেন। বারের ভেতরে মদ্যপানের একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে। ভিডিওতে কয়েকজন অল্পবয়সী তরুণকে মদ্যপান করতে দেখা যায়।
এছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার পরও গোপনে অতিরিক্ত দামে মদ সরবরাহের অভিযোগ করেছেন স্থানীয়রা।
*আইনে যা আছে:*
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০ ধারায় লাইসেন্স, পারমিট বা পাস ছাড়া অ্যালকোহল উৎপাদন, সরবরাহ, বিপণন, ক্রয়-বিক্রয় ও ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। ১১ ধারায় পারমিট ছাড়া অ্যালকোহল পান না করার বিধান রয়েছে। তবে লাইসেন্সপ্রাপ্ত বারে বিদেশি নাগরিক এবং পারমিটধারী বাংলাদেশি নাগরিকদের বসে পানের সুযোগ রয়েছে।
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী, মদ্যপানের অনুমতি পেতে ২১ বছরের বেশি বয়সসহ নির্ধারিত শর্ত পূরণ করতে হয়।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অল্পবয়সীদের মদ্যপানের সুযোগ তৈরি হলে তা তাদের শিক্ষা, পরিবার ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ অপরাধে জড়িয়ে পড়ছে। অভিযোগের সত্যতা যাচাই করে বারের লাইসেন্স, বিক্রির সময়সীমা ও অনুমতিপত্র যাচাইয়ের বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ওসি মইন বলেন, "আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বারের ম্যানেজার রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
নেত্রকোনা প্রতিনিধি: বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও ম ...
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
সব মন্তব্য
No Comments