কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দুই দিনব্যাপী ট্যুর অপারেটদের প্রশক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কুয়াকাটার নির্জন পিকনিক স্পটে এর আয়োজন করে। ভার্চুয়ালি প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের। প্রশিক্ষণে ট্যুর অপারেটদের কুয়াকাটার ইতিহাস,ঐতিহ্য গুরুত্বপূর্ণ স্পট নিয়ে আলোচনার পাশাপাশি ট্যুরিস্টদের বিভিন্ন সেবা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও থাইল্যান্ডে ট্যুরিজম বিষয়ে অধ্যায়নরত সাজু সরদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মোট ৬৫ জন ট্যুর অপারেটর অংশগ্রহণ করেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments