উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন ( ৩য় পর্যায় ) শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা উপলক্ষে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারি বুধবার বেলা আড়াই টায় ইউএলডিসি সম্মেলন কক্ষে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্র্চুপ্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অনুষ্ঠানের উদ্ভোধন করেন আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর ৬ এর মহাপরিচালক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর ৬ এর পরিচালক(যুগ্মসচিব) মোঃ সাইফুর রহমান, উপপরিচালক তাওসীফ রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার ডাঃ শাজাহান খন্দকার, আর্থ সামাজিক বিশেষজ্ঞ শাহ মোঃ আশিকুর রহমান, উজিরপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জেরিন জামান অনি সহ বিভিন্ন খামারি প্রতিনিধি সামাজিক শ্রেণী পেশার মানুষ । এ সময় প্রাণী সম্পদ উন্নয়নে ব্যাপক আলোকপাত করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments