স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডিআরইউ চত্ত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোন কোন ব্যবসায়ীর সাথে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে। আবার ক্ষতিও হয়ে যেতে পারে। আছিয়াকে ধর্ষণকারীদের বিচার দাবী করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের প্লট দেয়ার অপরাধে আমি একা আসামী হয়েছি, সাংবাদিকরা কেউ আসামী না। এই দু:খ কোনো দিন ভুলতে পারবো না। ইফতারে দাওয়াত দেয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।
ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেন, আছিয়ার মৃত্যুতে সারাদেশবাসী কস্ট পেয়েছে। এই ধরনের ধর্ষনকারীদের বিচার নিশ্চিত করতে আমাদেরকে এক ও অভিন্ন হতে হবে। এ বিষয়ে মিডিয়ার একটি বড় ভুমিকা রয়েছে।
তিনি বলেন, রাজনীতিবিদদের আত্ম সমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাড়ানো দরকার। আমরা ভুলের উর্ধে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই, মিডিয়া আমাদের মন্দে দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে। ডিআরইউর ইফতার মাহফিলের সাফল্য কামনা করেন তিনি।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও ডিআরইউ সহ-সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক গাযী আনোয়ার।
উপস্থিত ছিলেন, ডিআরইউ সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, কবির আহমেদ খান, ডিআরইউ কল্যাণ সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব রফিক মৃধা।
এছাড়া জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) সহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা নূর মসজিদের খতিব আবুল হাসনাত।
বগুড়া অফিস: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম বলেছেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। মন্ত্রী আজ বগুড়া বিমানবন্ ...
স্টাফ রিপাের্টার: পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। সংগঠনটি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, স্বাস্থ্য খাতে জরুরি উদ্যোগ এবং দায়ীদের জবাবদিহির দা ...
স্টাফ রিপোর্টার:স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ ...
সব মন্তব্য
No Comments