ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। নিউইয়র্ক সময় রোববার ভোররাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। অর্থাৎ ভোররাত ২টা থেকে যুক্তরাষ্ট্রে ‘স্ট্যান্ডার্ড টাইমটেবল’ শুরু হয়েছে। এখন নিউইয়র্কে যখন রাত একটা বাজবে, বাংলাদেশে তখন হবে বেলা ১২টা।
এই কর্মসূচি অব্যাহত থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের রোববার ভোর রাত পর্যন্ত। সে সময় আবারো ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। অর্থাৎ আবারো শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইমস’ অর্থাৎ দিনের আলোকে অধিক সময় কাজে লাগানোর প্রক্রিয়া।
সূর্যের আলো কাজে লাগানোর জন্য ১৩ মার্চ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছিল ‘ডে লাইট সেভিঙ্গস টাইম’র আওতায়। স্ট্যান্ডার্ড টাইমটেবল অব্যাহত থাকবে ১২ মার্চ শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত। ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে।
আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী বছরের ২২ মার্চ রোববার রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন হবে আগের দিন রাত ১টা।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি সে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে সংঘাত বন্ধের সমঝোতা ‘যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি’ পৌঁছেছে। শুক্রবার, ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্য ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
সব মন্তব্য
No Comments